নিরাপদ রক্তদানের নিয়মাবলী ও প্রস্তুতি
রক্তদান একটি সম্পূর্ণ নিরাপদ প্রক্রিয়া। রক্তদানের পূর্বে, চলাকালীন এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
রক্তদানের পূর্বে করণীয়
- আগের রাতে কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ঘুমান।
- রক্তদানের ২-৩ ঘণ্টা পূর্বে পুষ্টিকর খাবার গ্রহণ করুন। খালি পেটে কখনোই রক্ত দেবেন না।
- রক্তদানের দিন অতিরিক্ত পানি ও ফলের রস পান করুন।
- রক্তদানের ২৪ ঘণ্টা পূর্বে অ্যালকোহল ও ভারী ধূমপান বর্জন করুন।
রক্তদানের সময় করণীয়
- রিল্যাক্স থাকুন এবং স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিন। এতে মাত্র ৮-১০ মিনিট সময় লাগে।
- সুঁই ফোটানোর আগে জীবাণুমুক্ত নতুন ডিসপোজেবল সুঁচ ব্যবহার নিশ্চিত করুন।
- যদি কোনো কারণে মাথা ঘোরা বা অস্বস্তি বোধ করেন, তখনই দায়িত্বপ্রাপ্ত মেডিকেল কর্মীকে জানান।
রক্তদানের পর যত্ন
- রক্তদান শেষে বেডে অন্তত ১০ থেকে ১৫ মিনিট শুয়ে বা বসে বিশ্রাম নিন।
- হালকা জলখাবার ও তরল পানীয় (জুস বা পানি) পান করুন।
- পরবর্তী ৫-৬ ঘণ্টার মধ্যে ভারী ব্যায়াম বা ওজন উত্তোলন থেকে বিরত থাকুন।
- সুঁইয়ের স্থানে লাগানো ব্যান্ডেজ কমপক্ষে ৪-৫ ঘণ্টা রাখুন।
নিয়মিত রক্তদানের স্বাস্থ্যগত উপকারিতা
হৃদরোগের ঝুঁকি হ্রাস
নিয়মিত রক্তদান রক্তে অতিরিক্ত ক্ষতিকারক আয়রনের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
নতুন রক্তকণিকা সৃষ্টি
রক্তদানের পরপরই অস্থিমজ্জা (Bone Marrow) উদ্দীপ্ত হয় এবং দ্রুত নতুন লোহিত ও শ্বেত রক্তকণিকা তৈরি করে।
বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা
প্রতিবার রক্তদানের পূর্বে ওজন, রক্তচাপ, হিমোগ্লোবিন এবং রক্তবাহিত ৫টি রোগের সম্পূর্ণ স্ক্রিনিং হয়।
মানসিক তৃপ্তি ও আনন্দ
এক ব্যাগ রক্ত দিয়ে একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচানোর আত্মতৃপ্তি মানসিক প্রশান্তি বাড়িয়ে দীর্ঘায়ু দেয়।